শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
গাজীপুর মহানগরীর গাছা বোর্ডবাজার এলাকায় আল হেরা পাম্পের পেছনে অবস্থিত ৮৫২/ কলেমাশ্বর “এম এস সরকার কেমিক্যাল” নামে একটি গোডাউন দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আবাসিক এলাকার মাঝখানে কেমিক্যাল গোডাউন থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে মানবজীবন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, গোডাউনটির ম্যানেজার শামীম হোসেন অগ্নি-নিরাপত্তা ও পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি। যদিও তিনি দাবি করেন, তাদের কাছে সকল প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, তবে তা প্রদর্শন করতে ব্যর্থ হন। প্রতিষ্ঠানটির মালিক রিপন সরকার মুঠোফোনে জানান আমার নিকটাত্মীয় সচিব তার নির্দেশ সরকারি সকল নিয়ম মেনে কেমিক্যাল ব্যাবসা পরিচালনা করি। এমন দাবির পরে-ও ম্যানেজার, অগ্নি নির্বাপন যন্ত্রপাতি , ফায়ার ও পরিবেশ ছাড়পত্র দেখাতে পারেনাই।
স্থানীয়দের প্রশ্ন, কোনো বৈধ কাগজপত্র ছাড়া কীভাবে দীর্ঘ প্রায় ১০ বছরেরও উর্ধে এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম ও ব্যাবসা পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল জানান, গাজীপুর একটি শিল্পাঞ্চল হওয়ায় এখানে অনেক ছোট-বড় কারখানা ও গোডাউন রয়েছে। তবে এম এস সরকার কেমিক্যাল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসীর জোর দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত সময়ের মধ্যে কেমিক্যাল গোডাউনটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক এবং যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হোক। ((তথ্য অনুসন্ধান চলছে বিস্তারিত জানতে পারবেন আগামী পর্বে))