1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ভাণ্ডারিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লোকমান হোসেন ভাণ্ডারিয়া প্রতিনিধি:
  • Update Time : Monday, April 27, 2026,
  • 134 Time View

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজন ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে ৬৬ নং ধাওয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬৮ নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অপরদিকে বালিকা বিভাগে ৮ নং ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৯২ নং উত্তর পৌকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। দলের পক্ষে ৫ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ২ গোল, ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মিম ২ গোল এবং ৫ম শ্রেণির শিক্ষার্থী সাবিহা ১ গোল করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ওহিদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদার, যুবদল নেতা আরিফ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হাসান মুন্সি, পৌর ছাত্রদলের আহ্বায়ক আলী আজীম রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাঠজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা
যায়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ