
যশোরে উলশী খাল পুনঃখনন উদ্বোধন: যশোরের মাটিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে স্বাগতম! আজ যশোর জেলা সফরে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনে দক্ষিণবঙ্গের মানুষের মাঝে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মানিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত আয়োজন যশোর জেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উপলক্ষে আজ ২৭ এপ্রিল ২০২৬ এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। এ সময় প্রধান অতিথি ও ডিআইজির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সালাম বিনিময় অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক একজন সৎ, দক্ষ ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। খুলনা রেঞ্জে যোগদানের পর থেকেই তিনি তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ সদস্যদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার জনকল্যাণমূলক কার্যক্রম ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের কারণে খুলনা রেঞ্জের সর্বস্তরের মানুষের মুখে তার প্রশংসা উচ্চারিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তার কর্মদক্ষতা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার নেতৃত্বে পুলিশ বাহিনী আরও জনবান্ধব ও কার্যকর হয়ে উঠছে, যা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানটি স্থানীয় জনগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।