1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

খাপড়িখালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আব্দুস সালাম, গংগাচড়া
  • Update Time : Tuesday, April 21, 2026,
  • 62 Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খলেয়া খাপড়িখাল মাঠে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বেতগাড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বাছাইকৃত পাঁচটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় আলদাদপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় শেরপুর পুঁটিমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেরপুর পুঁটিমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় পশ্চিম খাপড়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, পরেশ চন্দ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাপড়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টটি বেতগাড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ