শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৫ এপ্রিল (বুধবার) ২০২৬ তারিখে জনাব সুহা তাবিল, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রসাশকের কার্যালয়, নারায়ণগঞ্জ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- সোনারগাঁও, জোনাল বিক্রয় অফিস-সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার এবং শিকদার বাড়ী, সাদীপুর এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ ২টি চুনা কারখানা ও প্রায় ২,৩০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্নসহ বিভিন্ন ব্যাসের ৯২ ফুট পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, দৈনিক প্রায় ২,৫৬,৮০০/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে।
একই দিনে, জনাব মিল্টন রায়ের, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ -২, জিনজিরা শাখা আওতাধীন কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকার ২টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ২টি তার কারখানার (নামবিহীন) সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ২৪০ ফুট জি আই ও এমএস পাইপ জব্দ/অপসারণ করা হয়েছে। এতে, মাসিক প্রায় ১২,২১,৫৬৫/- টাকার গ্যাস সাশ্রয় করা সম্ভব হয়েছে। প্রতিটি কারখানার সার্ভিস লাইন মাটির ৬/৭ ফুট গভীরে সোর্স লাইন হতে কিলিং করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক ভিজিল্যান্স শাখা -ময়মনসিংহ -এর নেতৃত্বে মুক্তাগাছা এবং শম্ভুগঞ্জ, ময়মনসিংহ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১১টি আবাসিক ও ১টি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর ভিজিল্যান্স শাখা (মেট্রো ঢাকা উত্তর), ভিজিল্যান্স বিভাগ -এর নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, অভিযোগের প্রেক্ষিতে জে.এস ওয়াশিং -এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও, কর্তৃপক্ষীয় নির্দেশনার আলোকে আবিডি নারায়ণগঞ্জ -এর সিস্টেম লস হ্রাস কল্পে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করন এবং রাজস্ব আদায় বৃদ্ধিকল্পে আবিবি নারায়ণগঞ্জ এর আওতাভুক্ত জোবিঅ নারায়ণগঞ্জ ,জোবিঅ ফতুল্লা-কুতুবপুর, জোবিঅ এনায়েতনগর- কাশিপুর এলাকায় এলাকাভিত্তিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ১৯ টি, অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ৮ টি ও বকেয়ার দায়ে ১২ টি সহ সর্বমোট বিচ্ছিন্ন ৩৯ টি সংযোগের ৩১৫ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অধিকন্তু, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক রাজস্ব শাখা -সোনারগাঁও -এর নেতৃত্বে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালিয়ে ৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -জয়দেবপুর -এর নেতৃত্বে জোবিঅ -জয়দেবপুর -এর কুনিয়া মধ্যপাড়া, বোর্ডবাজার, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, বকেয়ার দায়ে ২১ টি, অনুমোদন অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের দায়ে ১৬টি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ২৭ টি সহ সর্বমোট বিচ্ছিন্ন ৬৪ টি সংযোগের আনুমানিক ১৩৬ টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, আনুমানিক ১৩০ ফুট জব্দ/অপসারণ করা হয়েছে।
স্বাক্ষরিত/-
মোঃ আল আমিন
ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ)
তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসি