1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম অগ্রগতি পর্যালোচনা সভায় এই পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে:শরফ উদ্দিন আহমদ চৌধুরী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Wednesday, April 15, 2026,
  • 76 Time View
 নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প”-এর আওতায় নিয়োজিত ইউএনডিপি কর্তৃক অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি.নারায়ণগঞ্জ জেলা প্রশাসক  কার্যালয়ের  সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা  বিভাগীয় কমিশনার  শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ  জেলা প্রশাসক  মোঃ  রায়হান কবির।
আরো উপস্থিত ছিলেন- উপদেষ্টা,  ভূমি ব্যবস্থাপনা প্রকল্প; প্রকল্প পরামর্শক, ভূমি ব্যবস্থাপনা প্রকল্প, নারায়ণগঞ্জ; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নারায়ণগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসারগণ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সহ জেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সভায় অটোমেটেড ভূমি সেবা কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন,  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রাপ্তি সহজতর হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে। অটোমেশন কার্যক্রমের ফলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধেও সহায়ক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এ আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ