খুলনার কয়রা সদর ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায়ে এ বছরও অনুষ্ঠিত হয়েছে আন্ত: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
উক্ত খেলায় কিশোর-কিশোরদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। কয়রার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এ সময় উপস্থিত থেকে উপভোগ করতে দেখা যায়।
৪-৮-২০২৬-বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়-ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, জনসাধারণ সকলে মিলে খেলাটি প্রাণবন্ত করে তুলেছেন।
প্রতি বছরে সরকারি নির্দেশনা অনুযায়ী বছরের প্রথমার্ধে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রাথমিক পর্যায়ে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টের প্রথম পর্যায়ে উত্তর মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করেন দুই নম্বর করয়া মধ্যবিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ নামেই বশে কয়েক বছর এটি পালিত হয়ে আসছিল। দেশের রাজনৈতিক পালা বদলে টুর্নামেন্টের নামে আংশিক পরিবর্তন এসেছে।
নাম যাই হোক শিক্ষার্থীরা প্রতি বছর নিয়মিত এ টুর্ণামেন্ট চান। এমনটিই জানাচ্ছিলেন উপস্থিত বেশ কয়েকজন শিক্ষার্থী যারা দর্শক হয়ে খেলা দেখছিলেন।