1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ধানমন্ডির প্রতিশোধেই আমার বাড়ি পোড়ানো হয়েছে : কাফি

পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Wednesday, February 12, 2025,
  • 194 Time View

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে তার বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে।

কাফি দাবি করছেন, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই তার বাড়ি পোড়ানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গ্রামের নিজ পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাফি। এ সময় বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কাফি বলেন, আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। একবার জুলাই আন্দোলনের সময়, যখন আমি পালিয়ে গিয়েছিলাম। আর দ্বিতীয়বার আজ, যখন আমার ঘর পোড়ানো হলো। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত।

সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়ে কাফি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলছি, সাত দিনের মধ্যে আমার ঘর পুনঃনির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে আমি একাই এই পোড়া বাড়ির সামনে রাস্তায় দাঁড়াব। আমি কি সেটা আমি সাত দিন পর দেখাব। বিপ্লবী ছাত্র-জনতা আমার সঙ্গে রয়েছে। এই পোড়া বাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। দরকার হলে বিপ্লবী সরকারের ডাক দেব।

তিনি আরও বলেন, ৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আমরা আন্দোলনের সময় সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি। উপদেষ্টাও হতে চাইনি। শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি, নিজের নিরাপত্তা চেয়েছি। অথচ আজ আমার নিজের ঘরই নেই!

এ সময় কাফি দাবি করেন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত। তিনি বলেন, এই আগুন হাসিনা লাগাননি, এখানকার মানুষ লাগিয়েছে। আওয়ামী লীগ লাগিয়েছে, ছাত্রলীগ লাগিয়েছে। দেশে এখনো আওয়ামী লীগের ৭০ শতাংশ লোকজন অ্যাক্টিভ, এই ফ্যাসিস্টদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা সম্ভব।

সংবাদ সম্মেলনে কাফির বাবা এবিএম হাবিবুর রহমান (৫৯) ও বড় ভাই নুরুল্লাহ আল মামুন (৩১) উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ