1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু।

ইতিহাসে বিরল: গাজীপুরের কাপাসিয়ায় এক মায়ের ৫ সন্তান প্রসব, সবাই সুস্থ

গোলাম সারোয়ার :
  • Update Time : Saturday, April 11, 2026,
  • 69 Time View

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে এক বিরল ও অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী। উপজেলার দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। গত ৫ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে মা মাসুমা বেগম এই ৫টি সুস্থ সন্তান প্রসব করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দিগাবো গ্রামের বাসিন্দা কাজল মিয়ার (৪৫) স্ত্রী মাসুমা (৩০) গত ৫ এপ্রিল প্রসব বেদনা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ৫টি সন্তান জন্ম দেন। এর মধ্যে ৩ টি ছেলে ও ২ মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। চিকিৎসকদের মতে, মা ও সন্তানরা সবাই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, এটি দেশের চিকিৎসা ইতিহাসে একটি অত্যন্ত বিরল ঘটনা। তিনি বলেন: “সাধারণত এমন ক্ষেত্রে শিশুদের ওজন অনেক কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। কিন্তু এই পাঁচটি শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজির মতো। প্রতিটি শিশুর ওজন গড়ে ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এই পরিস্থিতিতে বেশ আশাব্যঞ্জক। বাংলাদেশে একসঙ্গে ৫টি সুস্থ শিশু জন্মের ঘটনা এর আগে দেখা যায়নি। বিরল এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাজল মিয়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। দূর-দূরান্ত থেকে মানুষ একনজর শিশুদের দেখার জন্য ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলেও শিশুদের বাবা-মা বর্তমানে গণমাধ্যমের সামনে সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। তারা এই মুহূর্তে সন্তানদের স্বাস্থ্য এবং পরিবারের গোপনীয়তা বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ