1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

কেন্দুয়ায় অগ্নিদগ্ধ শিশুকে বাঁচাতে গিয়ে দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সালমান গুরুতর আহত

বিলকিস আক্তার :
  • Update Time : Sunday, April 5, 2026,
  • 120 Time View

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার শান্তিনগর এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সোনালী সূত্রধর জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পর তিনি দেখতে পান স্বর্গীয় অরবিন্দ মোহন পন্ডিতের বাড়ির লাকড়ি রাখার স্টোররুমের চালের ওপর দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সড়কে গিয়ে স্থানীয়দের খবর দেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
স্থানীয়রা আগুন নেভাতে ছুটে এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে অন্তত পাঁচজন গুরুতর আহত হন। আহতরা হলেন মানিক সরকার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সালমান আহমেদ, সুমন খান, এ এইচ রবিন খান এবং চিরাং মোড়ের টিভি মেকানিক সজল (রায়পুর)। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী আজিজুল হকও আহত হন।
আহতদের দ্রুত কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে মানিক সরকার হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সালমান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হয়েছে।
খবর পেয়ে প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করে।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িটি স্বর্গীয় অরবিন্দ মোহন পন্ডিতের মালিকানাধীন। তবে সেখানে তার পরিবারের কেউ বসবাস করতেন না। বাসাটি ভাড়া নিয়ে থাকতেন শিলা রানি (৬৫)। ঘটনার সময় তিনি বাড়িতে অনুপস্থিত ছিলেন।
ফায়ার ফাইটার মাহবুব জানান, আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরটিতে বিপুল পরিমাণ চাল, ডাল ও ময়দা মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নেভাতে গিয়ে অনেকেই শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। উদ্ধারকাজ চলাকালে প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, স্বর্গীয় অরবিন্দ মোহন পন্ডিত কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা তাপস ব্যানার্জির দাদা।
কেন্দুয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ