শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে -রূপসায় আজিজুল বারী হেলাল

রূপসা প্রতিনিধিঃ / ৪৩ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনের সংসদ সদস্য,বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি মোতাবেক রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই খাল শুধু একটি জলাধার বা পানি চলাচলের পথ নয়, বরং এটি নৈহাটি ইউনিয়নের কৃষি, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ প্রাণরেখা। খালটি পুনঃসংস্কার করা গেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জলাশয়ে পানির প্রবাহ নিশ্চিত হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখতে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈহাটির জিয়া খাল দীর্ঘদিন অবহেলা, ভরাট ও অযত্নে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। ফলে একদিকে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচের জন্য প্রয়োজনীয় পানি পান না, অন্যদিকে বর্ষা ও অতিবৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় ফসলি জমি, বিল ও নিম্নাঞ্চল জলাবদ্ধতায় পড়ে। এতে কৃষকরা প্রতি বছর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে জমিতে ফসল ফলান, কিন্তু কখনও পানির অভাব, কখনও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা, আবার কখনও ন্যায্যমূল্য না পাওয়ায় তারা চরম কষ্টে দিন পার করছেন। কৃষককে বাঁচাতে হলে কৃষির মৌলিক অবকাঠামো, বিশেষ করে খাল, বিল, ড্রেনেজ ও সেচ ব্যবস্থাকে টেকসইভাবে গড়ে তুলতে হবে।
আজিজুল বারী হেলাল বলেন, রূপসা একটি সম্ভাবনাময় কৃষি অধ্যুষিত এলাকা। এখানকার কৃষকরা পরিশ্রমী, মাটি উর্বর, কিন্তু সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়নের অভাবে সেই সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না। জিয়া খালের পুনঃসংস্কার বাস্তবায়িত হলে শুধু কৃষকরাই নয়, এলাকার সাধারণ মানুষও উপকৃত হবেন। এতে বিলগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে, জলাবদ্ধতা কমবে, ফসলের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি বলেন, বিএনপি জনগণের দল, কৃষকের দল, সাধারণ মানুষের দল। তাই জনগণের কল্যাণে যেসব উন্নয়নমূলক উদ্যোগ প্রয়োজন, সেগুলো বাস্তবায়নে দল সবসময় অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, নৈহাটি ইউনিয়নের মানুষ বহুদিন ধরে জিয়া খালের পুনঃসংস্কারের দাবি জানিয়ে আসছেন। এই দাবি কোনো ব্যক্তি বা দলের একক দাবি নয়; এটি পুরো এলাকার কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের ন্যায্য দাবি। সেই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। জনগণের জীবনমান উন্নয়ন, কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং এলাকার টেকসই উন্নয়নের জন্য এ ধরনের জনগুরুত্বপূর্ণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি  গতকাল  শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোডাউন মোড় বিএনপির কার্যালয়ে রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, হুমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দীন মিন্টু, শেখ মোঃ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, শাহালম ভূইয়া, খন্দকার শরিফুল ইসলাম, সরদার শিহাবুল ইসলাম, সাবেক মহিলাদল নেত্রী রহিমা আক্তার নয়ন, জাহিদুল ইসলাম রবি, আরিফ মোল্যা, শামীম হাসান, কবীর শেখ, তরিকুল ইসলাম সুমন, আঃ হালিম মোড়ল, আবু সাঈদ, রাজু দাস, নাঈম আহম্মেদ, আজগর হোসেন, মাহফুজুর রহমান, বাদল, মহসিন, মোঃ মোশাররফ শেখ, জাহাঙ্গীর শেখ, কবীর খান, আলমগীর, মান্নান, মাহফুজুর, ইউসুফ, নিজাম, মোজাফফর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *