1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

কাউন্সিলর পদপ্রার্থী সুরুজ্জামান এর ব্যতিক্রমধর্মী সুন্দর কাজে মুগ্ধ জনগণ

সোহাগ জোয়াদ্দার :
  • Update Time : Tuesday, March 31, 2026,
  • 194 Time View

সম্প্রতি রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া রোডে ০১ নাম্বার রোড এ কাজের শুভ উদ্বোধন করেন তিনি এছাড়া আরো বেশ কিছু রোডের সংস্কার মূলক কাজ নিজ দায়িত্বে এবং তার সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে কাজ সম্পন্ন করেছেন, সম্পূর্ণ রোজার মাস ঈদুল ফিতর থেকে শুরু করে গরিব মানুষের প্রতি তার ভালোবাসা তার সৌহার্দ্যপূর্ণ আচরণ তার ভ্রাতৃত্ব ও সুন্দর ব্যবহারে সকলে মুগ্ধ।কাউন্সিলর প্রার্থী মো: সুরুজ্জামান বলেন, ৫৩ নং ওয়ার্ডের সাধারণ জনগণের আশা-আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যাবো। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে ৫৩ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমি মহান ধর্ম ইসলামের আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার অগাধ বিশ্বাস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শে উজ্জীবিত হয়ে আমি আগামীর পথ চলতে চাই।আমি দীর্ঘকাল ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি করেছি। জনগণের সেবাকে ব্রত হিসেবে নিয়ে এবারের নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি কাউন্সিলর হিসেবে নয়, জনগণের সুখ-দুঃখের বন্ধু হিসেবে পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধসহ মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড উপহার দিতে অঙ্গীকারবদ্ধ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। শুধু তাই এলাকার মানুষের সমন্বয়ে সকলের পরামর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে ওয়ার্ডের শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পয়নিস্কাসন ব্যবস্থাসহ উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ৫৩ নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ৫৩ নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ