শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
মেহেরব হোসেন-কয়রা-খুলনা প্রতিনিধিঃ
১৯৭১ এর ২৬ মার্চ-এ প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়। বাঙালির মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। লাখ লাখ শহীদ, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে ডিসেম্ভরের ১৬ তারিখ বিজয় নিশ্চিত হয়! অর্জিত হয় লাল সবুজের আবেগ এবং ভালবাসার প্রিয় মাতৃভূমি। স্বাধীন দেশে ২৬ মার্চ কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হয়।
এ দিন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে বিভিন্ন অনুষ্ঠান করার সরকারি বাধ্যবাধকতা রয়েছে। তারই অংশ হিসেবে স্বাধীনতার উপর বিভিন্ন আলোচনা, খেলাধূলা, ক্রিয়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আনন্দভোজসহ নানান কর্মসূচী পালিত হয়।
কিন্তু খুলনার কয়রার শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন চিত্র লক্ষ করা গেছে আজ। সরেজমিনে গিয়ে নানান অসংগতি দেখা গেছে। অধিকাংশ প্রতিষ্ঠান তালাবদ্ধ অথচ পতাকা উড়ছে কিন্তু শিক্ষক শিক্ষার্থী কেউ নেই।
আবার কোন প্রতিষ্ঠানে দু একজনের দায় সারা উপস্থিতি দেখা গেছে। প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম শিক্ষার এ অপূর্ব উপলক্ষ চরমভাবে অবহেলিত হচ্ছে! অধিকাশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সরেজমিনে এসব দেখা গেছে।
বেলা ১২টার সময় বিভিন্ন স্কুল এ গিয়েছিল এ প্রতিবেদক। বতুলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় জনমানবশূন্য। গ্রিলে তালা তবে পতাকা উড়ছিল এবং মাঠে হালকা রংবেরঙ এর কাগজসম্বলিত দঁড়ি টানানো ছিল।
বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান চলতে দেখা যায়। দিঘীড়পাড়ে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং কলেজ সব একই সীমানায় অথচ এখানের সব প্রতিষ্ঠানে শুধু পতাকা টানানো দেখা যায় কিন্তু জনমানবশূন্য। ছিলনা কোন শিক্ষক শিক্ষার্থী।
কাশির হাটখোলার পাশে হাজতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও দেখা যায় গ্রিল তালাবদ্ধ কিন্তু জনমানবশূন্য স্কুলে উড়ছে পতাকা। এলাকাবাসীর কাছে জানা যায় সকালে একজন শিক্ষক এসে পতাকা উঠায়ে বাড়ি চলে গেছে। কয়েকজন গ্রামবাসী জানান এখানে কোন দিবস সেভাবে কখনই পালন হয়না। গাজীপাড়া সরকারি প্রাথমিক স্কলে গিয়ে দেখা যায় একজন শিক্ষক চলে যাচ্ছেন সব কিছু বন্ধ করে। এসবের পক্ষে সচিত্র প্রমান এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
এসব অসংগতির বিষয়ে কয়রার শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রত্যেকটা প্রতিষ্ঠানে চিঠি দেওয়া আছে রাষ্ট্রীয় বিধান মেনে কার্যক্রমের বিষয় তালাবদ্ধতা প্রমান পেলে ব্যবস্থা নেবেন বলে ব্যক্ত করেন।