1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

সামনে তেলের দাম ও জিনিসপত্রের দাম বাড়বে, যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে

মোঃ জাহেদুল ইসলাম
  • Update Time : Monday, March 23, 2026,
  • 117 Time View
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে। এ অবস্থায় কেউ যেন বিশৃঙ্খলা বা মব সৃষ্টির সুযোগ না নেয়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে। যেকোনো মব শক্ত হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। “খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা-খরা” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা কাজ করতে এসেছি। একদল বেহেস্তের টিকিট বিক্রি করে, তারা এবার ক্ষমতায় আসতে পারেনি। আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার দলে না, আমরা কাজ করে, আরো পরিশ্রম করে বেহেশতে যাবো।”
তিনি সততার সঙ্গে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সারা বাংলাদেশে ২০ হাজার খাল খনন করা হবে। ১৯৭৬ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খাল কাটার উদ্যোগ নিয়েছিলেন। সে উদ্যোগ যদি ধারাবাহিকভাবে চলত, তাহলে দেশে আজ পানির এমন সংকট তৈরি হতো না। উদ্বোধনের পর যেন এই কার্যক্রম থেমে না যায়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
নিজ দলের নেতাকর্মীসহ সকলকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাবেও দেশের ক্ষতি হয়েছে। জ্বালানি তেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কদিন আগে তেল না পেয়ে কিছু লোক পেট্রোলপাম্পে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানান।
সভায় তিনি আরও বলেন, নারীদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার ফলে প্রতিটি পরিবারে নারীর ক্ষমতায়ন বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ব্যবস্থাও করা হচ্ছে, যাতে তারা অবহেলার শিকার না হন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মণ্ডলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদীর ৫ দশমিক ৮ কিলোমিটার পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকা। স্থানীয়দের আশা, নদী পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষিতে সেচ সুবিধা বাড়বে এবং বন্যা-খরার প্রভাব মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ