
ঢাকার আশুলিয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত উমাই ফুড অ্যান্ড বেভারেজ নামের একটি জুস কারখানায় এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৪ এর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় কারখানাটি অবৈধভাবে জুস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া উৎপাদিত বিপুল পরিমাণ জুস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, অভিযানের খবর পেয়ে কারখানার মূল মালিক পালিয়ে যায়। পরে তার প্রতিনিধিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।অভিযান চলাকালে র্যাব-৪ এর সদস্যরা উপস্থিত