শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ধামরাইয়ে কভার্ড ভ্যানের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস ভরা হচ্ছে
জাহিদুল ইসলাম
ঢাকা জেলার ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে অবস্থিত আকাশ সিএনজি ফিলিং লিমিটেডে কভার্ড ভ্যানের ভেতরে বিপদজনক ভাবে সিএনজি গ্যাস ভরার হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থেকে আরিচা যাওয়ার পথে অবস্থিত এই ফিলিং স্টেশনে একটি কভার্ড ভ্যানের ভেতরে খোলাভাবে গ্যাস ভরতে দেখা গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনবিরোধী বলে মনে করছেন সচেতন মহল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ড ভ্যানের ভেতরে প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকার সমপরিমাণ গ্যাস ভরা হচ্ছে। এভাবে খোলা ও অনিরাপদ পরিবেশে গ্যাস ভরার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা বলেন, কভার্ড ভ্যানের মতো বন্ধ জায়গার ভেতরে সিএনজি গ্যাস ভরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জানালে ম্যানেজার বলে এটা আকিজ কোম্পানির গাড়ি আমাদেরকে মালিক গ্যাস দিতে বলেছে তাই আমরা দেই আমরা এ বিষয়ে অন্য কিছু জানিনা এবং নিরাপত্তা বিধি মেনে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।