শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ঢাকা মিরপুর শাহ আলী থানাধীন সেকশন -১, ব্লক -জি, প্লট নং- ১/১ চিড়িয়াখানা রোডে মৃত বন্দে আলীর ব্যাক্তি মালিকানা ভূমিতে তার ওয়ারিশ (১) জাহাঙ্গীর ছেলে (২) মোঃ শাহজাহান (৩) মমোতাজ বেগম । এ প্রতিবেদক কে জাহাঙ্গীর জানায় আমাদের বাবার ভূমিতে ২ টি দোকান ঘড় স্হাপন করে বহু বছর ধরে সমান হারে ভাড়া নিলে ও বিগত ৭/৮ মাস ধরে আমাদের ২ ভাইয়ের ভাড়া দেওয়া বন্ধ করে দেয় ভাড়াটিয়া চোড়াই সিএনজি বিক্রেতা জহির ও মমোতাজ এবং মমোতাজের ছেলে সন্ত্রাসী মাসুম পিতা মোঃ রহমতুল্লাহ ও রেজাউল আমিন রাজু পিতা মৃত এম ইলিয়াস। এ বিষয় জহিরের কাছে জানতে চাইলে জহির জানায় আমি মমতাজের একার সাথে চুক্তি করি এবং সে ও তার লোক জন অগ্রীম ৭( সাত)লক্ষ টাকা নিয়ে যায়। জহিরের কাছে কে এ প্রতিবেক জানতে চায় বাবার ওয়ারিশ সূত্রে ৩ ভাই বোন মালিক এবং এতো বছর ধরে সমহারে ভাড়া দিলেও এখন কেনো বন্ধ করলেন ভাড়া দেওয়া। তার কোনো সদউত্তর দিতে পারেন নাই তবে অনুসন্ধানে জানা যায় এ বিষয় শাহআলী থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরি করেছে শাহজাহান ও তার ভাইয়ের ছেলে সুজন। আর ও জানা যায় এদের পিছনে কাজ করছে আওয়ামী লীগের ২০২৪ শে অর্থযোগান দাতা বর্তমানে জামায়াত এমপির নির্বাচন করা রেজাউল আমিন রাজু তার বন্ধু মমোতাজের ছেলে মাসুম। বর্তমানে এমপি আরমানের দোহাই দিয়ে এ ধরনের দখল বাজি করলে ও এমপি আরমান এর কিছুই জানেন না। অনুসন্ধানে জানা যায় জাহাঙ্গীর ও শাহজাহান ২ ভাইয়ের অংশ সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর মোঃ ছিদ্দিকুর রহমান এর সাথে বাবা বন্দে আলীর ৩০ শতাংশ ভূমির ২৪ শতাংশের চুক্তি বদ্ধ হয়েছে যার ২ টি সাইনবোর্ড দেখা গেছে এবং একটিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং- ৭০০/২০২৬ চলমান রয়েছে। যা পরিচালনা করছেন মোঃ ছিদ্দিকুর রহমান নিজ খরচে যেখানে মমোতাজ গং জরিত নয়। ছিদ্দিকুর রহমান এ প্রতিবেদক কে জানায় মৃত বন্দে আলীর ৩০ শতাংশ ভূমি সরকারের ভূমি মনমন্ত্রণালয় অধিগ্রহণ শাখা বিগত ১৫ জুন ২০০২ তারিখে বন্দে আলীর অনুকুলে অবমুক্ত করে দেয়। তবে আর, এস ও সিটি জরিপ জাতীয় গৃহায়ণ কতৃপক্ষের নামে থাকায় অনাপত্তিপত্র চেয়ে আবেদন করলে ও গৃহায়ণ কতৃপক্ষ আমলে না নিয়ে ব্যাক্তি মালিকনা ৩০ শতাংশ ভূমি কে ২৫–৩১ মোট ৭ (সাত) টি বানিজ্যিক প্লট করে চিড়িয়াখানা রোডে ৩৬ টি প্লটের টেন্ডার ও বরাদ্দ পত্র দেয় যার বিরুদ্ধে ঐ রিট পিটিশন দায়ের করা হয়েছে। এ প্রতিবেদক কে মোঃ ছিদ্দিকুর রামান জানায় দোকান ভাড়ার বিষয় আমি জহিরের মুঠোফোনে ৩ ভাই বোনকে পূর্বের ন্যায় দিতে বল্লে ০২ মার্চ ২০২৬ খ্রিঃ সকাল অনুমান ১০ ঘটিকায় ভাড়াটিয়া জহির মমোতাজ বেগম তার ছেলে মাসুম ও রুমন পিতা আঃ কাদের মিলে সিএফসি থেকে ডেকে নিয়ে দোকানের সামনে সাংবাদিকদের অসদাচরণ করে এবং বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। অথচ বাবার দোকানের ৫ ভাগের ৪ ভাগ মালিক ২ ভাই। আইনকানুন না মেনে জবরদখল করে রাখতে চায় ভাড়াটিয়া জহির ও মমোতাজ গং।