
পবিত্র রমজান মাস উপলক্ষে ০১ মার্চ ২০২৬ তারিখে ডিমলা বাজার-এ নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, ডিমলা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করেন মো: ইমরানুজ্জামান (উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট), রওশন কবির (সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এবং মোঃ তানজীর ইসলাম (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী)।
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মে ৫ জনকে সতর্কতামূলকভাবে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দোকানে মূল্য তালিকা টানানো, ইফতার সামগ্রী ঢেকে রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।