1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Sunday, March 1, 2026,
  • 192 Time View
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল এবং সংগঠনের সদ্য সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মরহুম হাবিবুর রহমান মোমেন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক খানের মা মরহুমা নুরজাহান, সাংগঠনিক সম্পাদক কাজী মহিউদ্দিন মঈনের কন্যা মরহুমা কাজী মঈমুন নাহার মদিনা’র রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত রাজধানীর পল্টন-এর একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ আল-আমিন শাওন (এলএল.বি) এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিটিএসএফ উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন কাজী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম, বিটিএসএফ উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, স্থায়ী পরিষদ সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা), কো-চেয়ারম্যান হাজী মোসলেম হোসেন সরদার, মোঃ ফজলুল হক মনি এবং অতিরিক্ত মহাসচিব মোঃ ছানাউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএসএফ ভাইস-চেয়ারম্যান মোঃ হারিসুর রহমান, দৈনিক দিনকালের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ হামিদুর রহমান জামিল, ভাইস-চেয়ারম্যান বিএম মকবুল হোসেন, মোঃ আসাদুজ্জামান মিঞা, বিল্লাল হোসেন বেপারী, শাহীন ইকবাল, যুগ্ম মহাসচিব হামিদুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ ফয়েজ আহমেদ, মোঃ শাহজালাল ভূইয়া সজীব ও মোঃ কবির হোসেন সরকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন, কাজী মহিউদ্দিন মঈন (সৌদি আরব), এটিএম মাজহারুল ইসলাম, ফারজানা শারমিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মফিদুল ইসলাম, সৈয়দা রোকসানা পারভীন রুবি, প্রচার সম্পাদক সুমন খান, শ্রম বিষয়ক সম্পাদক এইচএম এরশাদ (কুয়েত), নারী বিষয়ক সম্পাদিকা রুবিনা শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুন নাহার জেনী, সমাজকল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব আলী, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আনু বেগম, সদস্য ইনছান সরদার, রুহুল আমিন, সুমন মাদবর, সোহেল সরদার ও বিজয় কাজী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থায়ী পরিষদ সদস্য কেএম কামরুজ্জামান মিলন, ভাইস চেয়ারম্যান সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তাছনিম ইউসুফ রূপক।
সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা এ্যাড. মোঃ মনির হোসেন খান, কো-চেয়ারম্যান শরীফ মোঃ আবদুল কাদের, স্থায়ী পরিষদ সদস্য জহিরুল ইসলাম আকন, রাকিবুল কবির (বিএম তিতাস), ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন স্বপন (ইতালি), কাজী সাকিব জামাল, মোঃ নুরুল হক খান, যুগ্ম মহাসচিব আহছান উল্লাহ (সৌদি আরব), আফজাল হোসেন, শওকত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এসএম জহিরুল ইসলাম রাজু (বাহরাইন), আব্দুল মমিন (লন্ডন), মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, মোঃ আক্তার হোসেন কাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল কবির এবং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান (সিঙ্গাপুর)।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সাংবাদিকদের ঐক্য, অধিকার ও কল্যাণে বিটিএসএফ-এর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সকলের সহযোগিতায় বিটিএসএফ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
সাফল্য, প্রত্যাশা ও অগ্রগতির ৮ বছরে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)—সাংবাদিকদের অধিকার ও কল্যাণ প্রত্যাশায় আমরা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ