1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নিকলী-করিমগঞ্জ সড়ক: ১২৩টি সৌরবাতি অকেজো, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ আলী ভূঁইয়া
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 65 Time View

​কিশোরগঞ্জের নিকলী থেকে করিমগঞ্জ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে বসানো সৌরবিদ্যুতের বাতিগুলোর বেশিরভাগই জ্বলে না। রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘ এই পথের অন্তত ১২৩টি খুঁটির বাতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এতে রাতের আঁধারে চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
​সরেজমিনে দেখা যায়, নিকলী-করিমগঞ্জ সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ মোড় ও মোড়গুলোর অধিকাংশ সৌরবাতি নিভে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ এবং বিভিন্ন যানবাহন যাতায়াত করে। সৌরবাতিগুলো অকেজো হয়ে থাকায় রাতে এই সড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রাতে যাতায়াতকারী নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন স্থানীয়রা।
​সড়কের নিয়মিত যাত্রী রফিকুল ইসলাম বলেন, “একসময় এই সড়কে সৌরবাতি থাকায় রাতে যাতায়াত সহজ ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে বাতিগুলো জ্বলে না, মেরামতেরও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা চাই দ্রুত এগুলো সচল করা হোক।”
​জনদুর্ভোগ লাঘবে এবং সড়কটি নিরাপদ করতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে অকেজো বাতিগুলো মেরামত করে সড়কটিতে আলোর ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ