1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

আশুলিয়া বাইপাইল এক্সপ্রেসওয়ে নির্মাণকাজে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

ক্রাইম রিপোর্টার(শাহাদাত হোসেন)
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 77 Time View

ঢাকা-আশুলিয়া বাইপাইল এক্সপ্রেসওয়ে সড়কের নির্মাণকাজ চলমান থাকায় আশুলিয়ার কাঠগড় ও ইউনিক এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ যানজটে আটকে পড়ছেন হাজারো যানবাহন ও যাত্রী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কার ও সম্প্রসারণ কাজের জন্য একাধিক স্থানে রাস্তার অংশবিশেষ সংকুচিত হয়ে গেছে। ফলে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়েছে এবং অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকতে হচ্ছে।
যানজটে আটকে পড়া এক অফিসযাত্রী বলেন,
“প্রতিদিন সময়মতো অফিসে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। মাত্র ২০ মিনিটের পথ পাড়ি দিতে এখন দুই ঘণ্টা লেগে যায়। এতে চাকরি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।”
একাধিক শিক্ষার্থী ও অভিভাবক জানান, যানজটের কারণে পরীক্ষার্থী ও স্কুলগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। অনেককে মাঝপথে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজ চললেও পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। কোথাও বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় একই সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল ও সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি,
নির্মাণকাজের পাশাপাশি আলাদা লেন বা বিকল্প রাস্তা চালু করা,
ট্রাফিক পুলিশ মোতায়েন বৃদ্ধি করা,
নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন করা।
ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিলে আশুলিয়ার কাঠগড় ও ইউনিক এলাকার দীর্ঘদিনের এই যানজট সমস্যার সমাধান হবে এবং সাধারণ মানুষ আবার স্বস্তিতে চলাচল করতে পারবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ