শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মোট ১,৭৪,৬৫০ ভোট পেয়ে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম সুফি, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, পেয়েছেন ১,২৮,৮৬২ ভোট।
জয়ের পর মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ বলেন আমি নির্বাচনের আগে সাধারণ জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণ ভোটাররা জানান, উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশায় তারা তাকে জয়যুক্ত করেছেন।
ভোটারদের প্রত্যাশা— নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড়-২ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা। বোদা ও দেবীগঞ্জ অঞ্চলে উন্নয়ন, কৃষি সহায়তা ও কর্মসংস্থান এখন মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
এখন দেখার বিষয়— নির্বাচনী অঙ্গীকার কত দ্রুত বাস্তবে রূপ নেয়।