
নীলফামারী–১ (ডোমার–ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ডিমলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল মিছিল ও জনসভা। হাজার হাজার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মিছিল ও সমাবেশ এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মিছিল ও জনসমাবেশের বিপুল জনসমাগম দেখে পথচারী ও স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এসময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যাংকার ফরিদুল ইসলাম, উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজি হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজি রুকুজ্জামান বকুল, বাইতুলমাল সেক্রেটারি অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “আমরা একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ডোমার–ডিমলার সর্বস্তরের জনগণ আগামী ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করবেন।”
তিনি আরও বলেন, জনগণের ভোটেই ইনশাআল্লাহ একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।