শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও দুর্নীতি বন্ধ
মাওলানা:আবুল কালাম আজাদ
বাংলাদেশের সর্বদক্ষিণে উপকূলীয় অঞ্চল খুলনা-৬-(পাইকগাছা-কয়রা) আসনের
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী
মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী জনসভা গত (৮ ফেব্রুয়ারী) বিকাল-৩-টায় কয়রা মদিনাবাদ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে, অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় মাওলানা:আবুল কালাম আজাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে এদেশের শাসন ক্ষমতা প্রধান তিনটি দলের হাতে বারবার বদল হয়েছে। কিন্তু ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো প্রকৃত পরিবর্তন হয়নি। দুর্নীতি, শোষণ আর দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়েছে দেশের সাধারণ জনগণ। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি দেশ শ্রেষ্ঠ হতে পারে না। জনগণের নৈতিক উন্নয়নই হলো একটি জাতির মূল ভিত্তি।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে কয়রা উপজেলার সব থেকে দুর্ভোগের বেড়িবাঁধ টেকসই নির্মাণ করা হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গিকার করেন। নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা কেবল উন্নয়ন নয়, এটি সাধারণ মানুষের মৌলিক অধিকার, উপকূলীয় এ অঞ্চলে সুপেয় পানির সংকট দূর করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করা হবে বলে তিনি অঙ্গীকার করেন। আমরা ক্ষমতায় গেলে দুনীর্তি করবো না, কাউকে দুনীর্তি করতে দিবো না। এ-সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, যাহারা এমএ পাশ করবে তাদের, একহাতে সাটিফিকেট ও অন্য হাতে চাকরি দেয়া হবে বলে তিনি জানান।
কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ’র সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও মাওলানা গোলাম সরোয়ার, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবুজার আল গিফারী, কয়রা উপজেলা শিবির সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন।