শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
পিরোজপুর ০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। আমারা সামান্য কিছু মানুষের বিরুদ্ধে কথা বলেছি। আপনি যে দলই করুন আমাদের প্রতি যদি কোন অভিমান থাকে ভুলে যান। রবিবার ( ৮ ফেব্রুয়ারী) বিকালে নাজিরপুর উপজেলা মিনি ষ্টিডিয়াম মাঠে নির্বাচনীয় জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন,সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট সেন্টারে আসুন আপনার সবাই ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষ কে বিজয়ী করুন। আমি ওয়াদা দিচ্ছি আমি সবসময় আপনাদের পাশে থাকব। এসময় তিনি তার বক্তব্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা ও ব্যক্ত করেন।নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস,এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।