1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

তামিম ইকবাল ও এম. মঞ্জুরুল করিম রনির হাত ধরে গাজীপুরে ক্রীড়ার নতুন ভবিষ্যৎ

স্টাফ রিপোর্টার :
  • Update Time : Monday, February 9, 2026,
  • 155 Time View
গাজীপুরে ক্রীড়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন ক্রীড়াপ্রেমীরা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির যৌথ উদ্যোগে জেলার ক্রীড়া উন্নয়নে এক নতুন দিগন্তের কথা উঠে এসেছে।
রবিবার বিকালে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), গাজীপুর এক মতবিনিময় ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় তামিম ইকবাল বলেন, সঠিক পরিকল্পনা ও সুযোগ পেলে গাজীপুর থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসতে পারে। এই অঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই, দরকার শুধু কাঠামোগত সহায়তা।
এ সময় এম. মঞ্জুরুল করিম রনি বলেন, নির্বাচিত হলে গাজীপুরকে কেবল শিল্পনগরী নয়, ক্রীড়ানগরী হিসেবেও গড়ে তোলা হবে। মাঠ সংস্কার, আধুনিক ক্রীড়া কমপ্লেক্স, প্রশিক্ষণ সুবিধা এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
তারা জানান, তৃণমূল পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট, কোচিং ক্যাম্প ও প্রতিভা অন্বেষণ কার্যক্রম চালু করা হবে। এতে করে তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবে।
ক্রীড়াবিদ, কোচ ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তামিম ইকবাল ও রনির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাস্তবায়ন হলে গাজীপুরের ক্রীড়াঙ্গনে একটি স্থায়ী পরিবর্তন আসবে।
গাজীপুরের ক্রীড়া উন্নয়নে এই যৌথ ভাবনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যা জেলার তরুণ সমাজের জন্য তৈরি করছে নতুন স্বপ্ন ও সম্ভাবনার ভবিষ্যৎ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ