
দেবীগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে জামায়াতে ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সফিউল আলম সুফি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাগপা সাবেক নেতা শফিউল আলম প্রধানের পুত্র রাশেদ প্রধান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসার বসুনিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে জনগণের সহযোগিতা প্রয়োজন।প্রধান অতিথির বক্তব্যে সফিউল আলম সুফি অভিযোগ করে বলেন, “আমাদের প্রতিপক্ষ প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।” তিনি জনগণকে এসব অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থান: বিজয় চত্বর, দেবীগঞ্জ, পঞ্চগড়।