শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ভাণ্ডারিয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম লাবুর গণসংযোগ
ভাণ্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম লাবু।
শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়ার কাপালির হাট সহ বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
ডা. রফিকুল ইসলাম লাবু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা দমন করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং রাষ্ট্র-ক্ষমতায় গেলে জনগণের অধিকার জনগণের কাছেই ফিরিয়ে দেবে। নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিতা-মূলক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ধানের শীষের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক দলের সভাপতি মোঃ ইমান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর সিকদার, পৌর বিএনপির সদস্য মোঃ নান্টু কাজী, শিমু খান, যুবদল নেতা নয়ন জোমাদ্দারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।