1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

রূপসায় ৮ দলীয় ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মৌভোগ অগ্রগামী যুব সংঘ চ্যম্পিয়ন

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Friday, January 30, 2026,
  • 61 Time View

রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৮ দলীয় ডে-নাইট (ফুটসাল) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল থেকে রাত পর্যন্ত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে রূপসা ও ফকিরহাটসহ বিভিন্ন এলাকার ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় আট্টাকি যুব সংঘ ও মৌভোগ অগ্রগামী যুব সংঘ। খেলার নির্ধারিত সময়ে মৌভোগ অগ্রগামী যুব সংঘ ২-০ গোলে জয় লাভ করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন মঈন খান ও আপন।

খেলা পরিচালনা করেন আলী আকবর, সুমন রাজু ও বাশির আহমেদ লালু। টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সালমান এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঈন খান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম এ হালিম খান।

সমাজসেবক মাফতুন আহমেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হাফেজ সাইফুল ইসলাম, সমাজসেবক শেখ শাহাজালাল শান্ত, জামাল শেখ, শাহাজাদা আলমগীর, মোঃ আবুল কালাম শেখ।

প্রভাষক বাশির আহম্মেদ লালুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সাজ্জাত সরদার,শিক্ষক মোঃ সেকেন্দার আলী শেখ, কুদরত আলী, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, বেলাল শেখ, আনিসার শেখ, জহির খান, ফেরদৌস, আলামিন, লিমন মাহমুদ, সাইমুন আলম রিশাদ, তাহসিন, হানিফ, আঃ রহমান ও আঃ আকমল।

টুর্নামেন্টে স্পন্সর হিসেবে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন অরবিট স্কলারস, রবিউল ফুসকা হাউজ, নিডস টিউটোরিয়াল, পাঠশালা স্পোর্টস, ইসলাম ট্রেইলার্স ও কলেজ ক্যান্টিন। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার প্রদান করে অপি মেডিকেল কর্নার।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ