শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জননেতা মোঃ রায়হান সিরাজীর ‘দাঁড়িপাল্লা’ মার্কার সমর্থনে উত্তাল হয়ে উঠেছে রংপুরের গংগাচড়া। সোমবার বিকেলে ১১ দলীয় জোটের ডাকে আয়োজিত এক বিশাল গণমিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে।
গংগাচড়া সরকারী কলেজ মাঠ থেকেই গংগাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে গংগাচড়া বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আবার গংগাচড়া সরকারী কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হয়। মিছিল চলাকালীন সময়ে, ‘রায়হান সিরাজীর সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে ১১ দলীয় জোটের খেলাফত মজলিস এর নেতা হাফেজ মোঃ মমিনুল ইসলাম বলেন,, “গংগাচড়ার মানুষের ভাগ্য পরিবর্তনে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রায়হান সিরাজীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।
নাগরিক পার্টি (এমসিপি) নেতা আল মামুন বলেন, ১১ দলের সমর্থন দিয়ে রায়হান ভাইকে রংপুর-১ এ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সংসদে পাঠিয়ে গংগাচড়া সাধারণ মানুষের হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ইনসাফ ও ন্যায়বিচার কায়েমের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা এখন সময়ের দাবি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের রংপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী বলেছেন, ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পর পর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে তৃতীয়বার হওয়ার রাস্তা বন্ধ হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রভাবের রাস্তা বন্ধ হবে। ইনসাফের রাস্তা মুক্ত হবে, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না।
বক্তারা আরও উল্লেখ করেন, আজকের এই বিশাল গণমিছিল প্রমাণ করে যে গংগাচড়ার মাটিতে ১১ দলীয় ঐক্যজোট ও দাঁড়িপাল্লা মার্কার বিজয় সুনিশ্চিত।