শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
রূপসায় ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা
ফ.ম.আইয়ুব আলী:
রূপসায় নৈহাটি ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা আজিজুল বাড়ি হেলালের নির্বাচনী গণসংযোগ ও পথসভা আজ ২৬ জানুয়ারি বিকেলে ইলাইপুরে অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ডের ইলাইপুর এলাকার প্রধান প্রধান সড়কে গণসংযোগ শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম।
৮ নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ওহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য আমিরুল ইসলাম তারেক,সাইফুল ইসলাম,তৈয়েবুর রহমান,রূপসা উপজেলা কৃষক দলের আহবায়ক শাহ্ আলম ভূইয়া,খুলনা জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ,বিএনপি নেতা সাকির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ,আহসান আরিফ বাবু,সাইফুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান,ফরহাদ হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু কুমার দাস,৮ নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ তৈয়ব আলী শেখ, সদস্য সচিব সাইফুল ইসলাম, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু,সাংগঠনিক সম্পাদক সিয়াম,যুবদল নেতা মীর ইমরান,নুর ইসলাম,সাদ্দাম,ওমর,ছোট,ছাত্রদল নেতা আল শাহরিয়ার শাহেদ রাতুল,রাফি হায়দার, সজল, মুয়াজ, তৌহিদুল, তানিম প্রমুখ।