শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ২৫ ও ২৬ জানুয়ারি (রবিবার ও সোমবার) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়।
প্রথম দিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় এবং ২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রীরা দৌড়, দীর্ঘ লম্ফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং নাচ, গান ও আবৃত্তিতে তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা বেগম। তিনি অনুষ্ঠানের সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পুরো অনুষ্ঠানটি সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।