শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নীলফামারীর ডিমলা উপজেলার কাকড়া এলাকায় একটি ব্যতিক্রমধর্মী ইউনি ব্লক রাস্তার নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। স্থানীয়দের মতে, এ ধরনের আধুনিক ও টেকসই রাস্তা এই এলাকায় এই প্রথম নির্মাণ হচ্ছে, যা যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কাকড়া এলাকার সড়কটি কাঁচা ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা এবং শুকনো মৌসুমে ধুলাবালির কারণে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। বিশেষ করে রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা–নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো।
বর্তমানে ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম বিল্লার্স। প্রতিষ্ঠানের প্রতিনিধি জ্যোতি রঞ্জন রায় বলেন,
“এই রাস্তাটি টেকসই ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই ইউনি ব্লক ব্যবহার করা হচ্ছে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ শেষ করার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, ইউনি ব্লক রাস্তার একটি বড় সুবিধা হলো—ক্ষতিগ্রস্ত হলে পুরো রাস্তা না কেটে নির্দিষ্ট অংশ সহজেই মেরামত করা যায়, ফলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম হবে।
এলাকাবাসী রাস্তার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা নির্মাণ শেষ হলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে তারা মনে করছেন।
কাজ শেষ হলে কাকড়া এলাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই প্রত্যাশা