শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রূপসায় আজিজুল বারী হেলাল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা

ফ.ম.আইয়ুব আলী: / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বাংলাদেশ যখন রাজনৈতিক অনিশ্চয়তা ও অভিভাবকহীনতার গভীর সংকটে নিমজ্জিত ছিল, ঠিক সেই কঠিন সময়ে জাতির প্রয়োজনে রাজনীতির ময়দানে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন বেগম খালেদা জিয়া। নেতৃত্বের অভাবে যখন দেশ দিশেহারা, জনগণ হতাশ ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, তখন তিনি দেশ ও মানুষের কল্যাণের কথা ভেবে নিজের জীবনের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে রাজনীতির ভার গ্রহণ করেন। তিনি শুধু একটি দলের নেতৃত্ব দেননি, বরং সমগ্র জাতিকে নতুন করে পথ দেখিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন। দুঃসময়েও জনগণের পাশে দাঁড়িয়ে তিনি আপামর জনসাধারণের মনে জাগিয়েছিলেন নতুন আশার আলো, যুগিয়েছিলেন বেঁচে থাকার সাহস, সংগ্রামের শক্তি ও আগামীর স্বপ্ন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা খুঁজে পেয়েছিল। তার সততা, দেশপ্রেম ও দৃঢ় মনোবল জাতিকে ঐক্যবদ্ধ করেছে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। তিনি কখনো আপস করেননি অন্যায় ও স্বৈরাচারের সঙ্গে। মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপসহীন। আজও দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের প্রেরণা। তার নেতৃত্ব ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে চলার সাহস জোগাবে।

তিনি ২১ জানুয়ারি বিকালে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট বাজারে খুলনা জেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বিএনপি পরিবার আয়োজিত শিকদার পাড়ায় এবং টিএসবি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

পালেরহাট দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য রবিউল ইসলাম রবি, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদল আলম লোটাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিশিষ্ট শিল্পপতি শামীম আহম্মেদ জমাদ্দার, আলহাজ্ব জাকির হোসেন জমাদ্দার, বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা বনি আমিন সোহাগ।

খুলনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু শেখের সঞ্চালনায় বক্তৃতা উপস্থিত ছিলেন এ্যাড শহিদুল ইসলাম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, জেলা যুবদল নেতা আয়ূব মোল্যা,মমিনুর রহমান সাগর,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, বিএনপি নেতা শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজারাদার, যুবদল নেতা শাহ জামান প্রিন্স, সেলিম চৌধুরী, আনোয়ার গাজী, নিয়াম মল্লিক, জামাল শেখ, জাহিদ হালদার, আঃ সালাম, ওয়াসিম শেখ, শাহাজান হালদার, নবিদুল ইসলাম প্রমূখ।

এরপর তিনি ঘাটভোগ ইউনিয়নে আলাইপুর বিএনপি পরিবার আয়োজিত শিকদার পাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শামীম শিকদার এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এসএম জাহিদুর রহমান মিন্টু ও রউফ শিকদার।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, মহিতোষ ভট্টাচার্য,আবুল কাশেম কালা,প্রকৌশলী আমিনুল ইসলাম, স,ম হাসিবুর রহমান, মোকাররম হোসেন,উপজেলা যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি প্রমূখ।
এছাড়া তিনি মাগরিব বাদ টিএসবি ইউনিয়ন বিএনপি আয়োজিত আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

ইউনিয়ন সার্চ কমিটির সদস্য কাজী আঃ হাকিমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, শামীম হাসান, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, নজরুল শেখ, জিএম মাসুদ,যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন,সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *