শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন— রংপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান।
জানা গেছে, জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে
এসময় তারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন তারা। প্রার্থীদের প্রত্যাহারের পর রংপুরের নির্বাচনী আসনগুলোতে জোটের রণনীতি আরও পরিষ্কার হতে যাচ্ছে।