1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

চট্টগ্রাম বন্দরে ক্যাপ্টেনের দক্ষতায় রক্ষা পেল নিয়ন্ত্রণ হারানো জাহাজ।

মাজেদুল আলম, চট্টগ্রামঃ
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 91 Time View

কর্ণফুলী নদীতে সম্ভাব্য এক ভয়াবহ শিল্প ও নৌ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এলপিজিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নৌ বিভাগের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, পেশাদার দক্ষতা ও সাহসিকতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে কর্ণফুলী চ্যানেলের ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে বার্থিংয়ের সময় ১৫৯ দশমিক ৯ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে হঠাৎ মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সে সময় জাহাজটিতে ৫১৫ টন প্রোপেন ও ৪ হাজার ৫৭০ টন বিউটেন সমন্বিত এলপিজি গ্যাস বহন করা হচ্ছিল।
যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী কাফকো অ্যামোনিয়া জেটির দিকে দ্রুতগতিতে এগোতে থাকে। এতে বড় ধরনের বিস্ফোরণ, জানমালের ব্যাপক ক্ষতি এবং জেটি ও নৌচ্যানেলের মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
এমন সংকটময় মুহূর্তে জাহাজে কর্তব্যরত সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ দ্রুত পরিস্থিতি মূল্যায়ন করে সাহসী সিদ্ধান্ত নেন। নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে তিনি তাৎক্ষণিকভাবে জাহাজের নোঙর ফেলেন এবং টাগবোট ব্যবহার করে নিয়ন্ত্রণ আনার উদ্যোগ নেন। তার দক্ষ ও সঠিক পদক্ষেপের ফলে জাহাজটির গতি উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং দিক পরিবর্তন হয়ে কাফকো জেটির কাঠামো থেকে আনুমানিক ১ দশমিক ২ মিটার দূরত্বে জাহাজটিকে থামিয়ে দেওয়া সম্ভব হয়।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিটিএমএসের মাধ্যমে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। দ্রুত সমন্বিত উদ্যোগ ও দলগত প্রচেষ্টার ফলে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, ঘটনার পর ক্যাপ্টেন আসিফ আহমেদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে আনুষ্ঠানিকভাবে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ