1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন আজিজুল বারী হেলাল

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 84 Time View

রূপসা উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৬ জানুয়ারি বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
খেলার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, বিসিবির পরিচালক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, এম এ সালাম,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল কোচ ইমরুল হাসান ইমু, ক্রীড়ানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন লিটু, সমাজসেবক সৈয়দ আরশাদ আলী হাওলাদার, মাঠ পরিচালনা কমিটির আহবায়ক বাসির আহম্মেদ লালু, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আলম শেখ, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন রয়েল আজম,শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, এইচএম কামরুল,মহিতোষ ভট্টাচার্য, জাহিদুল ইসলাম রবি, শামীম হাসান, ফ.ম. মনিরুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সাইফুল ইসলাম পাইক, সাজ্জাত হোসেন, তরিকুল ইসলাম সুমন, শাহজামান প্রিন্স, মুক্তাদির বিল্লাহ, ইসরাইল বাবু, রাজু দাস, ফরিদ শেখ, দেলোয়ার হোসেন, নুরুল আমিন পাপ্পু, এসএম আবু সাঈদ, সাধন দে, জামাল শেখ প্রমুখ।
ফাইনাল খেলায় বিদেশি ও জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠে দর্শনার্থীদের ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া যায়।
খেলায় বিশেষ আকর্ষণ ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় অভি। এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন শাহরিয়ার ইমন, শাকিল তপু, এনামুল এবং গোলরক্ষক শান্ত।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে শহীদ মনসুর স্মৃতি সংসদ ও বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমি।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে গড়ালে শহীদ মনসুর স্মৃতি সংসদ ৩–২ গোলে বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
খেলায় শরিফুজ্জামান বাচ্চুর স্পন্সরে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় ইমন।
কাজদিয়া অনলাইনের স্বত্বাধিকারী শাহাজাদা আলমগীরের স্পন্সরে সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার শান্ত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখের স্পন্সরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন আদনান আপন।
খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু। ধারাভাষ্যর ভূমিকায় ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ