শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
মাদারীপুর-১ (শিবচর) আসনের গণমানুষের মনোনীত স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা উঠান বৈঠক ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল সরদারের বাড়ি,মাহবুব মোল্লার বাড়ি,শিপন বেপারীর বাড়ি ও ভদ্রাসন বাজার সংলগ্ন ঘোষ পাড়ার হরিসভায় আয়োজিত উঠান বৈঠকে যোগ দেন এই স্বতন্ত্র প্রার্থী।
উপস্থিত বক্তারা বলেন,‘১৭ বছর আমরা বন্দি কারাগারে জীবন যাপন করেছি।চব্বিশের আন্দোলনের পরে দেশ যখন স্বাধীন হয় তারপর এই দেশের মানুষের একটাই চাওয়া আর তা হলো একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।সেই নির্বাচনের তারিখ আগামী মাসের ১২ ই ফেব্রুয়ারি।কামাল জামান মোল্লা একজন ত্যাগী নেতা।তিনি আমাদের মতই সাধারণ কৃষক পরিবারের সন্তান।তার সাথে দেখা করতে হলে কোন মাধ্যম লাগে না।তার দরজা আমাদের জন্য সারা জীবন খোলা।আমাদের এমনই একজন নেতা দরকার।তাই আগামী নির্বাচনে তিনি জাহাজ মার্কা চেয়েছেন,যা অন্য কেউ চায় নি।আগামী জাতীয় নির্বাচনে আপানাদের সকলের কাছে জাহাজ প্রতীকে ভোট চাই।’
মাদারীপুর-১ (শিবচর) আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন,‘আমার দরজা আপনাদের জন্য সারা জীবন খোলা।কারণ আমি আপনাদের সারির লোক।আপনাদের মধ্যে আমার মধ্যে কোন ব্যবধান নাই,আমরা এক।আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি মার্কা চেয়েছি যা অন্য কেউ আর চায় নি।আমি নির্বাচনে জয়যুক্ত হয়ে এই আসনটি আমরা তারেক জিয়াকে উপহার দিবো।’
এসময় স্বতন্ত্র প্রার্থীর সাথে শাহজাহান মোল্লা সাজু,মাহবুব মাদবর,বনানী থানা বিএনপির যুগ্ম আহবায়ক ইমানুর হোসেন নুর,দাদন মোল্লা,আবির গোমস্তা,মোতাহার হোসেন বেপারী,জসিম মৃধা,অনিক শেখ,মামুনুর রহমান বাবুল,জুলহাস বেপারীসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।