1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ

চলতি বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রিপন

প্রাণের বাংলাদেশ ডেস্ক
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 52 Time View

চলতি বিপিএলে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রিপন

প্রাণের বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলমান আসরে তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রাজশাহী ওয়ারিয়র্সের পেসার রিপন মন্ডল।এর আগে চলতি আসরে হ্যাটট্রিক করেন দুই বাঁ-হাতি পেসার নোয়াখালী এক্সপ্রেসের মেহেদি হাসান রানা ও রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরি। সিলেট টাইটান্সের বিপক্ষে রানা এবং নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মৃত্যুঞ্জয়।
গতরাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বিপিএলের ২৪তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হ্যাটট্রিক করেন রিপন। ঢাকার ব্যাটিং ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে শিকার করে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ইনিংসে ৪ ওভার বল করে ৩০ রানে ৩ উইকেট নেন রিপন। এ ম্যাচে ঢাকাকে ৭ উইকেটে হারায় রাজশাহী।
বিপিএলের ইতিহাসে একাদশতম এবং বাংলাদেশের মধ্যে সপ্তম হ্যাটট্রিক করলেন রিপন। এরমধ্যে পাকিস্তানের দু’জন, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে বোলার বিপিএলে হ্যাটট্রিক করেন।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন পেসার আল-আমিন হোসেন। এরপর অফ-স্পিনার আলিস আল ইসলাম, পেসার শরিফুল ইসলাম, রানা এবং মৃত্যুঞ্জয় দু’বার হ্যাটট্রিকের তালিকায় নাম তুলেন।
বিপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকম্যান ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হ্যাটট্টিক করেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে খেলতে নামা সামি।

বিপিএলের হ্যাটট্রিক :
মোহাম্মদ সামি (পাকিস্তান) দুরন্ত রাজশাহী, বিপক্ষ-ঢাকা গ্ল্যাডিয়েটর্স, ২০১২
আল আমিন হোসেন (বাংলাদেশ) বরিশাল বুলস, বিপক্ষ- সিলেট সুপার স্টারস, ২০১৫
আলিস ইসলাম (বাংলাদেশ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- রংপুর রাইডার্স, ২০১৯
ওয়াহাব রিয়াজ (পাকিস্তান) কুমিল্লা ভিক্টোরিয়ানস, বিপক্ষ- খুলনা টাইটানস, ২০১৯
আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) ঢাকা ডায়নামাইটস, বিপক্ষ- চিটাগং ভাইকিংস, ২০১৯
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপক্ষ- সিলেট সানরাইজার্স, ২০২২
শরিফুল ইসলাম (বাংলাদেশ) দুর্দান্ত ঢাকা, বিপক্ষ- কুমিল্লা ভিক্টোরিয়ানস, ২০২৪
মঈন আলী (ইংল্যান্ড)- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বিপক্ষ- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ২০২৪
মেহেদী হাসান রানা (বাংলাদেশ)-নোয়াখালী এক্সপ্রেস, বিপক্ষ- সিলেট টাইটানস, ২০২৫
মৃত্যুঞ্জয় চৌধুরী (বাংলাদেশ)- রংপুর রাইডার্স, বিপক্ষ- নোয়াখালী এক্সপ্রেস, ২০২৬
রিপন মন্ডল (বাংলাদেশ)- রাজশাহী ওয়ারিয়র্স, বিপক্ষ- ঢাকা ক্যাপিটালস, ২০২৬

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ