1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ফটিকছড়িতে উচ্ছেদ অভিযানের জেরে মানিকছড়িতে সড়ক অবরোধ একঘন্টা যান চলাচল বন্ধ জনগণের ভোগান্তি

ফটিকছড়ি প্রতিনিধি
  • Update Time : Saturday, January 10, 2026,
  • 46 Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে বন বিভাগের সংরক্ষিত ভূমির পাহাড় কেটে মসজিদ-মাদ্রাসা নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংগটিত গণ-হামলায় সহকারি বন সংরক্ষকসহ তিনজন আহত। মানিকছড়ি অংশে এক ঘন্টার সড়ক অবরোধ করে ‘খাগড়াছড়ি-চট্টগ্রাম’ সড়কে যান চলাচলে ব্যাঘাত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে আগত পীর শাহ আলম নঈমী হুজুর বছর কয়েক ধরে চট্টগ্রামের ফটিকছড়ি ও চট্টগ্রামের সীমান্তবর্তী বন বিভাগের সংরক্ষিত ভূমিতে পাহাড় কেটে বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১০ জানুয়ারী শনিবার সকাল নয়টার দিকে ধুল্যায়াছড়ি এলাকায় অভিযান চালাতে গেলে নঈমী হুজুরের অনুসারীরা এলাকায় মসজিদে হামলার গুজব ছড়িয়ে দেন। এতে সাধারণ জনগণ ধর্মীয় অনুভুতির বিষয় ভেবে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা চালান। এসময় সহকারি বন সংরক্ষক আবরারুর রহমান, নারায়ণহাট বনবিটের কর্মচারি মাহফুজ আলী, ফরেস্ট রেঞ্জার বাচ্চু মিয়া এবং স্কেভেটর চালক বিপ্লব গুরুতর আহত হন। তাঁরা প্রাণভয়ে পালিয়ে মূল সড়কে উঠলে সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা ডা. মনোজ চৌধুরী জানান, আহতদের অবস্থা বিবেচনা করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সড়ক অবরোধকারী রহিমা বেগম, মনসুর আলী ও মেহেরুননিসা জানান, দরিদ্র বাসিন্দাদের জন্য বছর কয়েক মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বনবিভাগ কোন আলোচনা ছাড়াই এটি উচ্ছেদ করেছে। আমরা এর প্রতিবাদে সংক্ষুব্ধ।
চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খবর পেয়ে ফটিকছড়ি এবং মানিকছড়ি’র প্রশাসন সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশের সহায়তায় নিয়ে সাড়ে ১২টা নাগাদ সড়ক থেকে জনগণকে সরিয়ে দিতে সক্ষম হন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ