ভান্ডারিয়া পৌর যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভান্ডারিয়া পৌর শাখার উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের সভাপতি মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সাকওয়াত হোসেন মিঠু মুন্সি, জিয়া মঞ্চের সভাপতি মোঃ তারেক আলামিন,পৌর কৃষক দলের সভাপতি মোঃ শামীম সিকদার,সাধারণ সম্পাদক মোঃ আলামিন মুন্সি, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আঃ মান্নান বাবু,উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ আজিম প্রাং, উপজেলা যুবদল নেতা মোঃ এইচ এম রানা, মোঃ ফেরদৌস সিকদার, পৌর কৃষক দলের যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ ।