1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

বিভিন্ন মাদ্রাসার শীতার্থ এতিম ছাত্রদের মাঝে ২৫০ টি কম্বল বিতরণ করেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Thursday, January 8, 2026,
  • 71 Time View

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মানবিক ডিসি হিসেবে মর্যাদা লাভ করছেন নারায়ণগঞ্জবাসীর কাছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে নারায়নগঞ্জ সদর উপজেলার
ফতুল্লার কাইয়ুমপুর বিশ্বরোড সংলগ্ন
জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা,
জালকুঁড়ি, বিশ্বরোড এর সাথে, কুতুবপুর জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও এতিমখানা ও ভূইঘড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অসহায় এতিম সকল শীতার্থ শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি কম্বল নিজ হাতে বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
তিনি নিজে উপস্থিত থেকে নিজ হাতে তীব্র শীতে কাঁপতে থাকা ছাত্রদের শীত নিবারণের জন্য কম্বল জড়িয়ে ধরেন।
এসময় নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখে কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন মাদ্রাসার শিক্ষকরা । কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ চোখের কোণে লুকাতে পারেন না কৃতজ্ঞতার অশ্রু। এই শীতে কম্বলের উষ্ণতার সঙ্গে তারা যেন পেল মানবিক স্পর্শের আশ্বাস।
এসময় শীতবস্ত্র বিতরণ কালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক বলেন শীতার্থ মানুষের শীত নিবারনের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ