1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

পিরোজপুরের নাজিরপুরে সামাজিক শান্তি শৃঙ্খলা সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

আল-আমিন হোসাইন;পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : Thursday, January 8, 2026,
  • 60 Time View

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম ছোট বুইচাকাঠী সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারী) বিকেলে বুইচাকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ শতাধিক শীতার্ত, ছিন্নমূল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা মোকাবিলায় সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে সংগঠনের
নেতৃবৃন্দ জানিয়েছেন।

কম্বল পেয়ে শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের তহমান শেখ বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড শীতে কষ্টে ছিলেন এবং গরম কাপড় কেনার সামর্থ্যও ছিল না। কম্বল পেয়ে তিনি উপকারভোগীদের পাশে দাঁড়ানোদের জন্য দোয়া করেন।

সামাজিক শান্তি-শৃঙ্খলা সংঘের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগন্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক মনির, কোষাধক্ষ্য মো. আল-আমিন হোসাইন, মো. কাওসার হাওলাদার, আব্দুল আলিম মোল্লা, ওবায়দুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, আবু জাফর মাঝি ও জহিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণকালে সংগঠনের সভাপতি বলেন, প্রতিবছরের মতো এ বছরও অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। প্রায় দুইশতাধীক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ