শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
পেশাদার সাংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এর দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২৭) গতকাল ৪ জানুয়ারি কক্সবাজারের নিরিবিলি হোটেলস্থ সিবিএন অফিসে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক বায়ান্ন’র কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি সরওয়ার আলম শাহীন উভয়েই সমান সংখ্যক ভোট পেয়ে যৌথ ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। কার্যকরী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ ও বিজয় টিভির প্রতিনিধি বর্তমান সাধারণ সম্পাদক হোবাইব সজীব, সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল করিম, দপ্তর সম্পাদক পদে, দৈনিক আপনকন্ঠ পত্রিকার আলা উদ্দিন আলো ও অর্থ সম্পাদক পদে কক্সবাজার কন্ঠের কফিল বিন আমির নির্বাচিত হয়েছেন।
রবিবার (৪ জানুয়ারী-২৬) কক্সবাজার নিরিবিলিস্থ সিবিএন কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়মে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ ও গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমাম খাইর। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন, সরওয়ার আলম শাহীন ও এম দিদারুল করিম।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ। নবনির্বাচিত বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনসহ ফোরামের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।