শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

নীলফামারীর ৪টি আসনে যাচাই-বাছাইয়ে বৈধতা পেলেন যারা,

নবিজুল ইসলাম নবীন / ৫৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ যেন ততই বাড়ছে। বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন দাখিল থেকে শুরু করে যাচাই-বাছাই নিয়ে নির্বাচনী আলাপচারিতায় সরগরম পুরো জেলা।

উত্তরের সীমান্তঘেঁষা জেলা নীলফামারী। এক হাজার ৮শ ২১ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার জাতীয় সংসদীয় আসনের সংখ্যা মোট ৪টি।

নীলফামারী-১: জেলার ডোমার ও ডিমলা এই দুই উপজেলা নিয়ে গঠিত নীলফামারী-১ আসন। এ আসনে স্বতন্ত্রপ্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে বৈধতা পেয়েছেন ৯জন। দাখিলকৃত কাগজে গড়মিল থাকায় বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র।

আসন্ন নির্বাচনে এ আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে লড়ছেন শরিক দল বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। পাশাপাশি এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত দলটির জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও এ আসনে রয়েছেন মেজর (অব.) তছলিম উদ্দিন (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বিএনএফ), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন (খেলাফত মজলিস), মো. রফিকুল ইসলাম (বাসদ-মার্কসবাদী), মো. মখদুম আজম মাশরাফী (জেপি), জেবেল রহমান গনি (ন্যাপ) প্রার্থীরা।

নীলফামারী-২ (সদর) জেলার ৪টি আসনের মধ্যে অন্যতম বিবেচনায় এ আসনটি। যাচাই-বাছাই শেষে এ আসনে বৈধতা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)। জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাসিবুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সারোয়ারুল আলম বাবু এবং বিএনএফ মনোনীত সিরাজুল ইসলাম। তবে এ আসনে আবুল হাসনাত মো. সাইফুল্লা ও মিনহাজুল ইসলাম মিনহাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেও দাখিলকৃত কাগজে গড়মিল থাকায় বৈধতা পায়নি স্বতন্ত্র এ প্রার্থীদ্বয়।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনটিতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টিসহ মোট ৪জন মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আলী ও জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তবে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. রোহান চৌধুরীর দাখিলকৃত কাগজপত্রে গড়মিল পেয়ে তা বাতিল করে প্রশাসন।

জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর এ দুই উপজেলা মিলে গঠিত নীলফামারী-৪ আসন। এ আসনটিতে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন মোট ৮জন। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর সরকার, বাংলাদেশ জাতায়াত মনোনীত প্রার্থী আব্দুল মুনতাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মির্জা মো. শওকত আকবর রওশন। এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দাখিল করেন মো. জয়নাল আবেদীন ও মো. সিদ্দিকুল আলম। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) মনোনীত মো. মাইদুল ইসলাম, লিবারেল ডেমেক্রেটিক পার্টি-এল.ডি.পি) মনোনীত নুর মোহাম্মদ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামীর চারটি সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেন মোট ৪৪জন। এর মধ্যে দাখিল করেন মোট ৩৩ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে দাখিলকৃত কাগজে গড়মিল থাকায় ৪টি আসনে প্রার্থীতা বাতিল হয়েছে মোট ৯জনের। এর মধ্যে নীলফামারী-১ আসনে ১জন (স্বতন্ত্র),নীলফামারী-২ আসনে ২ জন (স্বতন্ত্র), নীলফামারী-৩ আসনে ২জন (ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি) এবং নীলফামারী-৪ আসনে মোট ৪জন (স্বতন্ত্র) প্রার্থী।

কার্যালয়টির সূত্র বলছে, ‌‘প্রার্থীদের দাখিলকৃত কাগজে তথ্যে গড়মিল ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে সঠিকতা না পাওয়ায় এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বাতিল হওয়া প্রার্থীরা তাদের মনোনয়ন বৈধ করার জন্য আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন করার সুযোগ পাবেন।

এদিকে, স্থানীয় ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন এ নির্বাচনে নীলফামারীর ৪টি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। ফলে, দলীয় কার্যক্রমের পাশাপাশি নিয়মিতই ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছেন প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *