শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সড়ক খোঁড়ার দীর্ঘ এক বছরের বেশি লাপাত্তা হয়ে থাকার পর নতুন করে কাজ শুরু করেন, বাঁশ দিয়ে গাইড, ওয়াল ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছেন। খুলনা কয়রা সদর ইউনিয়নের-৩-নম্বর কয়রা জিয়াদের মোড় হইতে,-৬-নম্বর কয়রা অভিমুখে সড়কটির সংস্কারের কাজ শুরু হয় ২০২৪ সালে।গুরুত্বপূর্ণ এই রাস্তায় এমন নিম্নমানের কাজ হলে সংশ্লিষ্ট দেখেও না দেখার ভান করছেন প্রতিনিয়তই । এতে স্থানীয়দের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে কাজের স্থায়িত্ব প্রকাশ করছেন এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তর (এলজিইডি) মোঃ আবুল ফজেল ট্রেনিংয়ে ঢাকায় অবস্থান করায় উপজেলা সহকারী প্রকৌশলী আফজাল হোসেনের কাছে রাস্তার সিডিউল নির্মাণের সকল তথ্য জানার জন্য গেলে তিনি বলেন। রাস্তার ফাইলটা অফিসে নাই,যিনি দায়িত্বে আছেন,সহকারী যুবায়ের ইসলাম, তিনি এখন ছুটিতে বাসায় অবস্থান করছেন, উনার সাথে যোগাযোগ করেন, উনার ভাষ্যমতে, মুঠোফোনে এক বা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি,
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার এক স্থানে বাঁশ, আবার কয়েক স্থানে স্থানে ইট বালু সিমেন্ট দিয়ে গাইড ওয়াল দেয়া হয়েছে। নির্মাণাধীন রাস্তা কয়েক স্থানে ঠসে গেছে । পুরনো ইট ব্যবহার করে রাস্তার দুই সাইডের হ্যাজিং নির্মাণ, বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছেন, এলাকাবাসীর দাবি কাজটি মূল ঠিকাদারের কাছ থেকে কিনে কাজটি করছেন কয়রা খুলনার, সাইফুল ইসলাম, তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমাদের কাজ আমাদের করতে দিন, কাজে কোন অনিয়ম নাই, আপনাদের জন্য কাজ ঠিকঠাক করতে পার পারছি না,
হুমকির স্বরূপ অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। তাকে অনিয়মের সহযোগিতা করছেন, উপজেলা সরকারি(এলজিডি) প্রকৌশলী জুবায়ের ইসলাম।
হাফিজুল গাজী মুজাহিদুল ইসলাম বাবুল আসাদুল তরিকুল সাইফুল্লাহ ইমরান হোসেন, জানান ইঞ্জিনিয়ার সাহেবরা কাজ চলমান অবস্থায় অনিয়ন দেখেও না দেখার ভান করে চলে যান।
জাহাঙ্গীর গাজী বলেন রাস্তা শুরু থেকে তারা অনিয়ম করে যাচ্ছেন, বিশেষ’ করে কাশিরখাল ধার সাইডে যেভাবে গাইডলাইন তৈরি করা হয়েছে একটাও ঠিকঠাক হয়নি, তাদের সকল অনিয়মে বাধা দিলে তোয়াক্কা না করে কাজ করে গেছেন।
উপজেলা সরকারি প্রকৌশলী মোঃ আবুল ফজেলের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান রাস্তার যেগুলো অনিয়ম আছে সবগুলো সংস্কারের জন্য বলা হয়েছে, বাঁশ দিয়ে গাইডলাইনের বিষয় জানতে চাইলে তিনি বলেন ওটা আমাদের সিডিউলে নাই। এই,জন্য বাঁশ দিয়ে গাইডলাইন তৈরি করা হয়েছে।