শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

জামি’আতুস সাহাবাহ ঢাকার ক্বাল হাদ্দাসানার শেষ হাদীসদের দরস তথা খতমে বুখারী শরীফ ৩১শে ডিসেম্বব অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

রিপোর্টার নাম / ১০৪ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

জামি’আতুস সাহাবাহ ঢাকার ক্বাল হাদ্দাসানার শেষ হাদীসদের দরস তথা খতমে বুখারী শরীফ ৩১শে ডিসেম্বব অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

 

প্রতি বছরের ন্যায় ২০২৫/২৬ ইংরেজী শিক্ষাবর্ষে জামি’আতুস সাহাবাহ ঢাকার ক্বাল হাদ্দাসানার শেষ হাদীসদের দরস তথা খতমে বুখারী শরীফ আগামীকাল ৩১শে ডিসেম্বব অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

জামি’আতুস সাহাবাহ ঢাকার বরেন্য আলেম ওলামা
আদীব মুফতি সুহাইল আহমদ
সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা সচিব জামিয়াতুস সাহাবাহ উত্তরা ঢাকা
লিসান্সঃ আল ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ব বিদ্যালয় রিয়াদ সৌদি আরব

প্রতি বছরের ন্যায় ২০২৫/২৬ ইংরেজী শিক্ষাবর্ষে জামি’আতুস সাহাবাহ ঢাকার ক্বাল হাদ্দাসানার শেষ হাদীসদের দরস তথা খতমে বুখারী শরীফ আগামীকাল ৩১ শে ডিসেম্বব অনুস্টিত হতে যাচ্ছে । শেষ সবক প্রদান করবেন উস্তাযুল মুহাদ্দিসীন আল্লামা শেখ বাহা উদ্দীন হাফিযাহুল্লাহ শাইখুল হাদীস জামি’আ রাহমানিয়া সাত মসজিদ মুহাম্মদপুর ঢাকা ।
বিজ্ঞ-প্রাজ্ঞ দূরদর্শী -পারদর্শী বিদগ্ধ রাহবার জামেয়ার স্বনামধন্য প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন দাঃবাঃ এর স্বাগতিক বক্তব্যের মধ্যদিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার নিমিত্তে আগামীকাল ৩১ শে ডিসেম্বর জামি’আর ক্বাল হাদ্দাসানা এ বছরের শিক্ষাবর্ষ সমাপ্তি হবে ইনশা আল্লাহ । আসুন খতমে বুখারীর ফযিলত কী তার অন্তঃআত্মা জেনে নেই , পরিচিত হই তার সাথে গভীর ভাবে আপন করে নেই তাকে নিষ্টার সাথে !
প্রিয় পাঠক বুখারী শরীফ খতমের মজলিস আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় মজলিস। যে মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস পাঠ করা হয়, সে মজলিসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকের সরাসরি সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা সেই মজলিসকে একদল ফেরেশতাদের দ্বারা ঘেরাও করে রাখেন। সেই মজলিসে উপস্থিত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
ইমাম বুখারী রহ. এর বুখারী শরীফ সংকলণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনগন বলেন, ইমাম বুখারীর সময়কালে ইসলামের দুশমনরা ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে এক দূরভিসন্ধি করলো। তারা জাল হাদীস বানানো শুরু করলো। একদিন ইমাম বুখারী রহ. স্বপ্ন দেখলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দেহ মোবারক থেকে মাছি তাড়াচ্ছেন। তখন তিনি ঐ যামানার একজন বিশিষ্ট আলেমের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাইলে আলেম তাকে জানালেন, এ স্বপ্নের অর্থ হলো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসকে ‘জাল হাদীস’ মুক্ত করবেন। সেই থেকে তিনি হাদীস সংকলণ শুরু করেন।
বুখারী শরীফ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এক কিতাব’ মন্তব্য করে তিনি বলেন, ইমাম বুখারীর সহীহ নিয়্যতের কারণে আল্লাহ তাআলা বুখারী শরীফকে কবুল করছেন। সারা দুনিয়ায় এই কিতাবকে ছড়িয়ে দিয়েছেন। ওলামায়ে কেরাম বলেন, কেউ যদি কসম খেয়ে বলে বুখারী শরীফে কোনো জাল হাদীস নেই, তাহলে তার কসম মিথ্যা হবে না। বুখারী শরীফ আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় কিতাব। অভিজ্ঞতায় দেখা গেছে, এই কিতাব খতম করে যেকোনো নেক দোয়া করলে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করেন।
“বুখারী শরীফের শেষ হাদীসে ‘আমলনামা পাল্লায় ওজন করা’ প্রসঙ্গের ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় , বিজ্ঞান সঠিক পথে চললে ইসলামের সাথে মিলে যায়। বিজ্ঞানীরা এক সময় বলতো, যেসব জিনিসের আকৃতি নেই, দৈর্ঘ্যপ্রস্থ নেই, সেসব জিনিসের ওজন করা যায় না, মাপা যায় না, তাই আমলনামাও মাপা যাবে না। কিন্তু ইমাম বুখারী প্রমাণ করেছেন যে, অস্তিত্বহীন জিনিষকেও পরিমাপ করা যায়। ইমাম বুখারী যেটা তার যামানায় প্রমাণ করেছেন, বিজ্ঞানীরা কিছুকাল আগে সেটা প্রমাণ করেছে। তারা প্রমাণ করেছে বাতাসও পরিমাপ করা যায়। এমনকি মানুষের মনের অনূভুতিও আজকাল পরিমাপ করা যায় ”
আগেরকালের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজকে অস্বীকার করতো। কারণ তারা বিষয়টাকে সম্ভব মনে করতো না। কিন্তু বিজ্ঞানের মাধ্যমে আমরা এখন খুব সহজেই বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিরাজ সত্য ছিলো। মিরাজ কোনো বানোয়াট বিষয় ছিলো না। সুতরাং বলা যায়, বিজ্ঞান সঠিক পথে চললে ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘাত হবে না। বরং ইসলামের সাথে বিজ্ঞানের মিলন ঘটবে। আর যখনই বিজ্ঞানের সাথে ইসলামের সংঘর্ষ হয়, বুঝতে হবে বিজ্ঞান সঠিক পথে চলেনি।

খতমে বুখারীর মূল ফজিলত হলো
আল্লাহর শুকরিয়া আদায়, হাদীস শিক্ষার গুরুত্ব উপলব্ধি এবং জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ, বিশেষত মাদরাসাগুলোতে বুখারী শরীফ পড়া শেষ হলে দুআ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যা ঈমান ও তাওহীদকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখতে সাহায্য করে, যদিও এটি কোনো আবশ্যকীয় ইবাদত নয়, বরং একটি ঐতিহ্যবাহী ও কল্যাণকর প্রথা, যা বিদআত নয় যদি নিয়্যত বিশুদ্ধ থাকে।
খতমে বুখারীর ফজিলত ও তাৎপর্য:
আল্লাহর শুকরিয়া: সহীহ বুখারীর মতো একটি গুরুত্বপূর্ণ হাদীস গ্রন্থ সম্পূর্ণ করতে পারা আল্লাহর বড় নেয়ামত, যার শুকরিয়া আদায় করা হয়।
হাদীসের গুরুত্ব: এটি মুমিনের জীবনে হাদীসের অপরিহার্যতা এবং কুরআন বোঝার জন্য হাদীসের প্রয়োজনীয়তাকে তুলে ধরে।
ঈমান ও তাওহীদ: বুখারী শরীফ ঈমান দিয়ে শুরু হয়ে তাওহীদ দিয়ে শেষ হয়েছে, যা মানুষের জীবনকে ঈমান ও তাওহীদের ওপর প্রতিষ্ঠিত রাখার নির্দেশনা দেয়।
দুআ কবুল: খতমে বুখারীর সমাপ্তিতে করা দুআ কবুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটি একটি উত্তম কাজের সমাপ্তি।
বিদআত নয়: যদি এটিকে সুন্নাত বা আবশ্যকীয় মনে না করে, রিয়া (লোক দেখানো) ও দুনিয়াবী স্বার্থ ছাড়া আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তবে এটি জায়েজ ও সওয়াবের কাজ।
দারস ও তালিম: এটি হাদীস শিক্ষা ও চর্চাকে উৎসাহিত করে এবং মুসলিম উম্মাহর মধ্যে হাদীসের জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করে।
সতর্কতা:
খতমে বুখারীকে বাধ্যতামূলক বা ‘নতুন ইবাদত’ মনে করা উচিত নয়, কারণ এর কোনো ভিত্তি নেই।
এতে কোনো ধরনের প্রদর্শনীর আয়োজন বা দুনিয়াবী স্বার্থের উদ্দেশ্য থাকলে তা অনুচিত।
সংক্ষেপে, খতমে বুখারী একটি সম্মানজনক প্রথা যা হাদীসের প্রতি ভালোবাসা ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদি এর নিয়ত ও পদ্ধতি বিশুদ্ধ থাকে।
পরিশেষে জামিয়ার শাইখুল হাদীস সহ সকল মুহাদ্দিসিনগন কে আজীবন ক্বাল হাদ্দাসানা বলে বলে খাতীমা বিল খায়ের দান করুণ সেই তাউফিক কামনা করছি রবের দরবারে । আমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *