শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে সংগঠনটির ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলা গেইট সংলগ্ন সুরেন্দ্র প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আক্তার হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন-এর দেবিদ্বার প্রতিনিধি মো. জামাল উদ্দিন দুলাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আবু বকর সিদ্দিক।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: দৈনিক কালবেলা-এর দেবিদ্বার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও দৈনিক ভোরের দর্পণ-এর দেবিদ্বার প্রতিনিধি মোহাম্মদ শাহজালাল।
সহ-সাধারণ সম্পাদক: দৈনিক খবরপত্র-এর দেবিদ্বার প্রতিনিধি মো. ওমর ফারুক সরকার।
সহ-সাংগঠনিক সম্পাদক: দৈনিক ডাক প্রতিদিন-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন।
অর্থ সম্পাদক: দৈনিক উন্নয়ন বার্তা-এর দেবিদ্বার প্রতিনিধি মো. আব্দুল হালিম।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: দৈনিক দিনকাল-এর দেবিদ্বার প্রতিনিধি মো. পারভেজ সরকার।
সমাজকল্যাণ সম্পাদক: মাই টিভি-র দেবিদ্বার প্রতিনিধি মো. সোহাগ রানা সোহেল।
দপ্তর সম্পাদক: এশিয়ান টিভি-র দেবিদ্বার প্রতিনিধি মো. নেসার উদ্দিন।
নির্বাহী সদস্য: দৈনিক আজকের কুমিল্লা-র দেবিদ্বার প্রতিনিধি সোহরাব হোসেন এবং অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তা-র দেবিদ্বার প্রতিনিধি এস এম শাহিদ সারওয়ার।
সভায় বক্তারা বলেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।