শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ইসলামী সমাজ এর সদস্য, জনাব মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে, ২৫ ডিসেম্বর,২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার, গাজীপুর মহানগর চন্দনা চৌরাস্তায়
ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও মানবতা বিরোধী সকল বিরোধী সংবিধান মূলোৎপাটন এবং বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত আল কুরআন বিরোধী সংবিধান মুলোৎপাটন সমাবেশে প্রধান বক্তা,ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বলেন, মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আল কুরআন বিরোধী কোন সংবিধান দিয়ে দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে না, বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে আল কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কুরআন বিরোধী সংবিধান গ্রহণের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব জনপ্রতিনিধিদের আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্বের সাথে কুফর এবং শিরক। তিনি আরো বলেন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত মানব রচিত সকল সংবিধানে আজাব গজব ও জাহান্নামের পথ। সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান আল কুরআনে কল্যাণ ও মুক্তির একমাত্র পথ। তিনি আরো বলেন স্বাধীন বাংলাদেশের শুরু থেকে আজ পর্যন্ত সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় কল্যাণ ও মুক্তির পথ আল কোরআন সংবিধানের পরিবর্তে আজাব গজবের পথ মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকার দুর্নীতি ও বৈষম্যর মাত্রা দিন দিন বেড়েই চলছে। তিনি আরো বলেন দীর্ঘ ৫৪ বছর যাবৎ বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র আল কুরআন বিরোধী সংবিধান দিয়েই গঠন এবং পরিচালনা করা হচ্ছে। আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত রেখে সরকার পরিবর্তন হলেও দেশ ও জাতির মানুষের কল্যাণ হবে না। তিনি আরো বলেন গণতন্ত্র ও আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে কখনো দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে না। দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে এবং সকল প্রকার আজাব গুজব থেকে বাঁচার লক্ষ্যে গণতন্ত্র ও আল কোরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে সকলকে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। এবং সকল ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখে সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন বিধান আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত গঠন করা সম্ভব হবে। আল কোরআন সংবিধান প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সকলের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ হবে। সকলে আজাব গজব থেকে রক্ষা পাবে। তিনি আরো বলেন ইসলামী সমাজ আল কুরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল মানুষের সার্বিক কল্যাণে সকলকে তিনি বলেন গণতন্ত্র ও আল কুরআন বিরোধী সকল সংবিধান ত্যাগ করে আল কুরআনের আইন বিধান প্রতিষ্ঠার প্রচেষ্টায় শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান। ইসলামী সমাজ গাজীপুর মহানগরের দায়িত্বশীল, জনাব হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে। আরো বক্তব্য রাখেন মোঃ ইউনুস আলী মোল্লা, বক্তব্য রাখেন, মোঃ সোলায়মান কবির, মোঃ ইয়াসিন, মুফতি মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন, বদিউজ্জামান জুয়েল ও মোঃ ইউনুস আলী প্রমুখ। উপস্থিত ছিলেন ইসলামী সমাজ এর গাজীপুর জেলার সকল সদস্যবৃন্দ।