1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ঢাবি ভর্তি পরীক্ষার দিন মেট্রোরেলের ট্রিপ বাড়ানোর আহবান ডাকসুর

প্রাণের বাংলাদেশ ডেস্ক
  • Update Time : Tuesday, December 23, 2025,
  • 64 Time View

ঢাবি ভর্তি পরীক্ষার দিন মেট্রোরেলের ট্রিপ বাড়ানোর আহবান ডাকসুর

প্রাণের বাংলাদেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন শিক্ষার্থীদের সুবিধার্থে মেট্রোরেলের দুই ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় কমানো ও ট্রিপ বৃদ্ধির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ সোমবার (২২ ডিসেম্বর) ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ঢাবির ক-ইউনিটের ভর্তি পরীক্ষার দিন শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেট্রোরেলে ট্রিপ সংখ্যা বৃদ্ধি (৬ মিনিট পর পর) করার ব্যাপারে ডাকসুর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।’

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর এমআইএসটি’র পূর্ব নির্ধারিত ভর্তি পরীক্ষার পর একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পুনঃনির্ধারিত হয়েছে।

সর্ব মিত্র চাকমা বলেন, ‘এ মতাবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ লক্ষ্য করে ডাকসুর পক্ষ থেকে ভিপি সাদিক কায়েম ও বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ